৫।(১) বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং আন্তঃরাষ্ট্র সীমান্ত অপরাধ প্রতিরোধ নিশ্চিত করিবার উদ্দেশ্যে বর্ডার গার্ড বাংলাদেশ নামে একটি আধা-সামরিক (para-military) বাহিনী থাকিবে। (২) এই বাহিনী উহার নিয়মিত এবং সংরক্ষিত অংশের সমন্বয়ে গঠিত হইবে। (৩) বর্ডার গার্ড বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৫২ অনুসারে শৃঙ্খলা বাহিনী যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে একটি শৃঙ্খলা বাহিনী হইবে। (৪) এই আইন কার্যকর হওয়ার পূর্বে Bangladesh Rifles Order, 1972 (President’s Order No. 148 of 1972) এর অধীন গঠিত ‘বাংলাদেশ রাইফেল্স’ বাহিনীর নাম, এই আইন কার্যকর হওয়ার পর, ‘বর্ডার গার্ড বাংলাদেশ’…