৩০। অধিভুক্ত কোন ব্যক্তি যদি- (ক) ছুটি ব্যতীত অনুপস্থিত থাকেন; (খ) যুক্তিসংগত কারণ ব্যতীত অনুমোদিত ছুটির অতিরিক্ত সময় অনুপস্থিত থাকেন; (গ) ছুটিতে থাকা অবস্থায় যথাযথ কর্তৃপক্ষর নিকট হইতে তাহার কর্মস্থল বা ইউনিট অথবা ডিটাচমেন্টকে অথবা ইউনিট বা ডিটাচমেন্টের অংশ যাহার সহিত তিনি সংযুক্ত উক্ত ইউনিট বা ডিটাচমেন্টকে যুদ্ধাবস্থায় যাওয়ার অথবা সক্রিয় কর্তব্য পালনে নির্দেশ প্রদান করা হইয়াছে মর্মে সংবাদ প্রাপ্তির পর যথাযথ কারণ ব্যতীত অনতিবিলম্বে ইউনিটে যোগদান করিতে ব্যর্থ হন; (ঘ) কোন প্যারেড, অথবা অনুশীলন বা কর্তব্য পালনের জন্য নির্দিষ্ট স্থানে যথাযথ কারণ ব্যতীত যথাসময়ে উপস্থিত হইতে ব্যর্থ হন; (ঙ)…