৩।(১) এই আইনে অধিভুক্ত ব্যক্তি অর্থে নিম্নবর্ণিত ব্যক্তিগণ অন্তর্ভুক্ত হইবে, যথাঃ- (ক) কর্মকর্তা; (খ) জুনিয়র কর্মকর্তা; (গ) পদবিধারী ও তালিকাভুক্ত বর্ডার গার্ড সদস্য; (ঘ) অসামরিক বর্ডার গার্ড সদস্য যিনি সীমান্ত এলাকা কিংবা অন্য যে কোন স্থানে সক্রিয় কর্তব্যে নিয়োজিত থাকাকালীন অধিভুক্ত কোন ব্যক্তি বা বাহিনীর কোন সম্পত্তি বা দাপ্তরিক বিষয় সম্পর্কিত কোন অপরাধে অভিযুক্ত হন; (ঙ) যুদ্ধাবস্থায় বা সক্রিয় কর্তব্যকালীন বাহিনীর সংরক্ষিত অংশের কোন সদস্য; এবং (চ) অন্য কোনভাবে অধিভুক্ত না হওয়া সত্ত্বেও যাহাদের বিরুদ্ধে- (অ) অধিভুক্ত কোন ব্যক্তিকে তাহার কর্তব্য বা সরকারের প্রতি তাহার আনুগত্য প্রদর্শন করা…