২৭। অধিভুক্ত কোন ব্যক্তি যদি- (ক) কোন প্রহরীকে বলপ্রয়োগ করেন, আঘাত করেন অথবা অপরাধজনক বল প্রয়োগ করেন; (খ) লুন্ঠন করিবার উদ্দেশ্যে কোন বাড়ি বা অন্য কোন স্থানে বল প্রয়োগপূর্বক প্রবেশ করেন; (গ) প্রহরীর কর্তব্যরত অবস্থায় পর্যবেক্ষণ চৌকিতে নিদ্রা যান, মাতাল হন বা, অনুমতি ব্যতীত পর্যবেক্ষণ চৌকি ত্যাগ করেন; (ঘ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষর অনুমতি ব্যতিরেকে পর্যবেক্ষণ চৌকি, টহল বা প্রহরীদল ত্যাগ করেন; (ঙ) ইচ্ছাকৃতভাবে বা অবহেলা করিয়া কোন চৌকি, শিবির, সামরিক বা বর্ডার গার্ড ছাউনিতে মিথ্যা বিপদ সংকেত করেন অথবা ত্রাস বা নৈরাশ্য সৃষ্টির অভিপ্রায়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালান; অথবা (চ) জানিবার অধিকারী নহেন এমন…