২৫। অধিভুক্ত কোন ব্যক্তি যদি- (ক) কোন চৌকি, স্থান অথবা প্রহরাস্থল শত্রুর নিকট পরিত্যাগ বা অর্পণ করেন বা উক্ত কার্য করিতে অন্যকে বাধ্য করেন; (খ) শত্রুর উপস্থিতিতে তাহার অস্ত্র, গোলাবারূদ, যন্ত্রপাতি, সাজ-সরঞ্জাম পরিত্যাগ করেন; (গ) প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে শত্রুকে অস্ত্র, গোলাবারুদ, দ্রব্যসামগ্রী বা অর্থ দ্বারা সাহায্য করেন; (ঘ) বন্দী না হওয়া সত্ত্বেও শত্রুকে স্বেচ্ছায় আশ্রয় প্রদান বা রক্ষা করেন; (ঙ) যুদ্ধকালে বা কোন অভিযানের সময় ইচ্ছাকৃতভাবে চৌকি, শিবির, সামরিক বা বর্ডার গার্ড ছাউনিতে মিথ্যা বিপদ সংকেত করেন অথবা ত্রাস বা নৈরাশ্য সৃষ্টির অভিপ্রায়ে পরিকল্পিতভাবে অপপ্রচার করেন; (চ) ঊর্ধ্বতন…