২৪। অধিভুক্ত কোন ব্যক্তি ধারা ২১ ও ২৩ এর অধীন গৃহীত কোন আদেশের প্রেক্ষিতে নিজেকে সংক্ষুব্ধ বা ক্ষতিগ্রস্ত মনে করিলে, তিনি উক্ত আদেশ প্রদানকারী কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিকট পুনরীক্ষণের (revision) জন্য আবেদন করিতে পারিবেনঃ তবে শর্ত থাকে যে, সরকার কর্তৃক প্রদত্ত আদেশের ক্ষেত্রে রাষ্ট্রপতির নিকট পুনরীক্ষণের আবেদন করিতে হইবে।