২৩।(১) মহাপরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক পদমর্যাদার কোন কর্মকর্তা, প্রশাসনিক আদেশে, অতিরিক্ত পরিচালক এবং তদনিম্ন অস্থায়ী পদবীর কর্মকর্তাগণের অদক্ষতা বা দায়িত্বে অবহেলা বা অন্য কোন কারণে লিখিতভাবে অবহিত করিয়া এক স্তর নিম্নপদে পদাবনমন করিতে পারিবেন। (২) মহাপরিচালক অথবা রিজিয়ন কমান্ডার বা সেক্টর কমান্ডার, প্রশাসনিক আদেশে জুনিয়র কর্মকর্তাগণের অদক্ষতা বা দায়িত্ব অবহেলা বা অন্য কোন কারণে লিখিতভাবে অবহিত করিয়া একস্তর নিম্নপদে পদাবনমন করিতে পারিবেন। (৩) মহাপরিচালক অথবা রিজিয়ন কমান্ডার অথবা পরিচালক পদমর্যাদার নিম্নে নহেন এমন কোন সেক্টর কমান্ডার বা ইউনিট অধিনায়ক প্রশাসনিক আদেশে…