২২।কোন জুনিয়র কর্মকর্তা অথবা তালিকাভুক্ত অন্যান্য বর্ডার গার্ড সদস্যকে চাকুরী হইতে অবসর, অব্যাহতি, অপসারণ বা বরখাস্ত করা হইলে তাহার অধিনায়ক কর্তৃক নিম্নবর্ণিত তথ্যসহকারে চাকুরী হইতে অবসানের একটি সনদ প্রদান করা হইবেঃ- (ক) চাকুরী হইতে অবসান প্রদানকারী কর্তৃপক্ষ; (খ) চাকুরী অবসানের কারণ; (গ) বাহিনীতে তাহার চাকুরীর সময়কাল।