২১।(১)সরকার এই আইনের অধীন যে কোন কর্মকর্তা বা জুনিয়র কর্মকর্তা বা বর্ডার গার্ড সদস্যকে চাকুরী হইতে বরখাস্ত, অপসারণ, অব্যাহতি বা অবসর প্রদান করিতে পারিবে। (২) মহাপরিচালক জুনিয়র কর্মকর্তা বা তদনিম্ন পদবীর যে কোন বর্ডার গার্ড সদস্যকে, কারণ উলেখপূর্বক চাকুরী হইতে বরখাস্ত, অপসারণ, অব্যাহতি বা অবসর প্রদান করিতে পারিবেন। (৩) অতিরিক্ত মহাপরিচালক বা উপ-মহাপরিচালক পদমর্যাদার কর্মকর্তাগণ যাহারা কমান্ড নিযুক্তিতে রহিয়াছেন তাহারা কর্মকর্তা ও জুনিয়র কর্মকর্তা ব্যতীত যে কোন পদবিধারী ও তদনিম্ন পদবীর বর্ডার গার্ড সদস্যকে কারণ উল্লেখপূর্বক চাকুরী হইতে বরখাস্ত বা অপসারণ বা অব্যাহতি বা অবসর প্রদান করিতে…