১৬।অধিভুক্ত কোন ব্যক্তি- (ক) কোন ট্রেড ইউনিয়ন, শ্রমিক ইউনিয়ন, রাজনৈতিক সংগঠন অথবা কোন শ্রেণীভুক্ত ট্রেড ইউনিয়ন বা শ্রমিক ইউনিয়নের সদস্য হইবেন না বা কোনভাবেই উহার সহিত কোন প্রকারের সংশ্রব রাখিবেন না; (খ) কোন ইলেকট্রনিক মিডিয়া, সংবাদপত্র বা কোন প্রকার প্রকাশনায় কোন সংবাদ, পুস্তক, চিঠি বা অন্য কোন প্রকার ডকুমেন্ট প্রকাশ করিবেন না বা প্রকাশে সহযোগিতা বা প্রকাশ করিবার কারণ হইবেন না; বা (গ) কোন রাজনৈতিক বা অন্য কোন উদ্দেশ্যে গঠিত সংগঠনের কোন মিছিল, সমাবেশ বা সভায় অংশগ্রহণ বা বক্তব্য প্রদান করিবেন না বা অন্যের দ্বারা করাইবার উদ্যোগ গ্রহণ করিবেন নাঃ তবে শর্ত থাকে যে, সরকার অথবা মহাপরিচালক বা…