৮। ট্রাস্টের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (ক) বৌদ্ধ ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতির প্রচার ও প্রসারসহ বাংলাদেশে বসবাসরত সকল ধর্মাবলম্বীর মধ্যে সৌহার্দ ও সম্প্রীতিবোধ দৃঢ়করণের লক্ষ্যে সমন্বিত কার্যক্রম পরিচালনা; (খ) বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয় প্রতিষ্ঠা, সংস্কার, সংরক্ষণ, উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান; (গ) প্রাচীন বৌদ্ধ ধর্মীয় পুরাকীর্তি, ঐতিহ্যসমূহ চিহ্নিতকরণ এবং উহাদের সংরক্ষণ ও উন্নয়নের জন্য সহায়তা প্রদান; (ঘ) বৌদ্ধ ধর্ম, দর্শন, কৃষ্টি ও প্রাচীন ঐতিহ্য বিষয়ে গবেষণা পরিচালনা; (ঙ) কেন্দ্রীয় লাইব্রেরি, জেলাভিত্তিক মডেল লাইব্রেরি ও তথ্যভান্ডার স্থাপন এবং…