৩৯। ধারা ৩৩ ও ৩৪ এর অধীন অপরাধসমূহ আমলযোগ্য, জামিন অযোগ্য এবং অ-আপোষযোগ্য এবং ধারা-৩১, ৩২ ও ৩৫ এর অধীন অপরাধ অ-আমলযোগ্য, জামিনযোগ্য এবং আপেসযোগ্য হইবে। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩ ২০১৩ সনের ৪৮ নং আইনের ধারা ৩৯ এর প্রতিস্থাপন ১২। উক্ত আইনের ধারা ৩৯ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৩৯ প্রতিস্থাপিত হইবে, যথা: “৩৯। অপরাধের আমলযোগ্যতা, আপসযোগ্যতা, ইত্যাদি।-ধারা ৩১, ৩৩ ও ৩৪ এ উল্লিখিত অপরাধসমূহ আমলযোগ্য, জামিন অযোগ্য ও অ-আপসযোগ্য এবং ধারা ৩২, ৩৩ক ও ৩৫ এ উল্লিখিত অপরাধসমূহ অ-আমলযোগ্য, জামিনযোগ্য ও আপসযোগ্য হইবে।”। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ২০১৩ সনের ৪৮ নং…