২৮। এই আইনের অধীন কোন অপরাধের জন্য ফৌজদারী মামলা দায়েরের অধিকারকে ক্ষুণ্ণ না করিয়া, কোন অভিবাসী কর্মী এই আইনের কোন বিধান বা কর্মসংস্থান চুক্তি লঙ্ঘনের কারণে ক্ষতিগ্রস্ত হইলে, ক্ষতিপূরণের জন্য দেওয়ানী মামলা দায়ের করিতে পারিবে। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩ ২০১৩ সনের ৪৮ নং আইনের ধারা ২৮ এর সংশোধন ৬। উক্ত আইনের ধারা ২৮ এ উল্লিখিত “কোন অভিবাসী কর্মী” শব্দগুলির পর “বা অন্য কোন ব্যক্তি,” শব্দগুলি ও চিহ্ন সন্নিবেশিত হইবে।