বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩ ২০১৩ সনের ৪৮ নং আইনের ধারা ১৪ক এর সন্নিবেশ ৪। উক্ত আইনের ধারা ১৪ এর পর নিম্নরুপ নূতন ধারা ১৪ক সন্নিবেশিত হইবে, যথা:- “১৪ক। সাব-এজেন্ট বা প্রতিনিধি নিয়োগ, ইত্যাদি।-কোন রিক্রুটিং এজেন্ট, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, নিবন্ধিত কোন ব্যক্তিকে সাব-এজেন্ট বা প্রতিনিধি নিয়োগ করিতে পারিবে এবং সাব-এজেন্ট বা প্রতিনিধির দায়িত্ব ও কর্তব্য বিধি দ্বারা নির্ধারিত হইবে।”