৫২।১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতার সামগ্রিকতা ক্ষুণ্ণ না করিয়া নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে বিধি প্রণয়ন করা যাইবে, যথাঃ - (ক) লাইসেন্স বা পারমিট এর জন্য আবেদন ফরম, শর্তাবলী, ফি ইত্যাদি; (খ) সহ-ব্যবস্থাপনা কমিটির গঠন, ক্ষমতা, কার্যাবলী ও মেয়াদ; (গ) অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বাফার জোন, কোর জোন, ল্যান্ডস্কেপ জোন বা করিডোর, কমিউনিটি কনজারভেশন এলাকা, মেরিন প্রটেক্টেড এরিয়া, জাতীয় ঐতিহ্য, স্মারক, পবিত্র বৃক্ষ, কুঞ্জবন, ইকোপার্ক, সাফারী পার্ক, মেরিন পার্ক, বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র, উদ্ভিদ উদ্যান,…