৯। সরকার বন্যপ্রাণীর কল্যাণ, সংরক্ষণ, উদ্ধার, উদ্ধার পরবর্তী শুশ্রূষা নিশ্চিতকরণ, পুনর্বাসন, বন্যপ্রাণী সংরক্ষণ-প্রজনন (conservation breeding), বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম, শিক্ষা ও প্রশিক্ষণ, গবেষণা, জনসচেতনতা, বন্যপ্রাণী সংরক্ষণ কাজে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করিয়া বন্যপ্রাণী ও মানুষের সহাবস্থান বিষয়ে কাজের নিমিত্ত বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ড (Wildlife Trust Fund) গঠন করিবে এবং ট্রাস্টটি পরিচালনার জন্য প্রয়োজনীয় সাংগঠনিক কাঠামো ও বিধি-বিধান প্রস্তুত করিবে।