৮। (১) দেশের বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ, বন্যপ্রাণীর কল্যাণ, নিরাপত্তা, উন্নয়ন ও ব্যবস্থাপনার সার্বিক দায়িত্ব নিম্নবর্ণিত কর্মকর্তাগণের উপর ন্যস্ত থাকিবে, যথা:- (ক) প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন; (খ) অতিরিক্ত প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন; (গ) যুগ্মপ্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন; (ঘ) উপপ্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন; (ঙ) বন্যপ্রাণী ওয়ার্ডেন। (২) বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন হিসাবে দায়িত্ব পালন করিবেন এবং দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত প্রধান বন সংরক্ষক, উপপ্রধান বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষকগণ এবং পরিচালক, বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট,…