৭। (১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, অভিজ্ঞ বন্যপ্রাণী ও উদ্ভিদ বিশারদগণের সমন্বয়ে অনধিক ৯ (নয়) সদস্য-বিশিষ্ট একটি বৈজ্ঞানিক কমিটি গঠন করিবে এবং উক্ত প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধিও নির্ধারণ করিয়া দিতে পারিবে। (২) উপ-ধারা (১) এ গঠিত কমিটি একইসাথে CITES Scientific Authority হিসাবে দায়িত্ব পালন করিবে।