৪৭। (১) ধারা ৪৬ এর বিধান সাপেক্ষে, এই অধ্যাদেশের অধীন প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা অথবা ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তির লিখিত অভিযোগ ব্যতিরেকে কোনো আদালত এই অধ্যাদেশের অধীন সংঘটিত কোনো অপরাধ বিচারার্থ গ্রহণ করিবে না। (২) Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) বা অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই অধ্যাদেশের অধীন সংঘটিত অপরাধসমূহের বিচার প্রথম শ্রেণির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা ক্ষেত্রমত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য হইবে: তবে শর্ত থাকে যে, এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে, ক্ষেত্রমত, Code of Criminal Procedure, 1898 এর section 12…