৪৬। (১) ধারা ১৯, ৪১(১), ৪১(২) ও ৪১(৩) এর অধীন সংঘটিত অপরাধ আমলযোগ্য ও জামিন অযোগ্য হইবে এবং ধারা ৪১(৪) ও ৪১(৫) এর অধীন সংঘটিত অপরাধ আমলযোগ্য ও জামিন যোগ্য হইবে। (২) অন্যান্য ধারার অধীন সংঘটিত অপরাধ আমল অযোগ্য, জামিনযোগ্য এবং প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বন্যপ্রাণী ওয়ার্ডেন এর পদমর্যাদার নিম্ন নহেন এইরূপ কর্মকর্তা দ্বারা জরিমানা ও ক্ষতিপূরণ আদায় সাপেক্ষে আপসযোগ্য হইবে: তবে শর্ত থাকে যে, যে ক্ষেত্রে বাজেয়াপ্তযোগ্য কোনো সম্পত্তি জব্দ করা হইয়াছে, সেই ক্ষেত্রে এইরূপ সম্পত্তির মূল্যানূমান করিয়া উহা বন্যপ্রাণী ওয়ার্ডেন এর পদমর্যাদার নিম্ন নহেন এইরূপ কর্মকর্তা দ্বারা যাচাই করিয়া…