৪৪। (১) যদি কোনো ব্যক্তি নিম্নবর্ণিত ছকের কলাম (১) এ উল্লিখিত ধারা সমূহের বিধানাবলি লঙ্ঘন বা উহাতে উল্লিখিত নির্দেশ অমান্য করেন, তাহা হইলে উক্ত অপরাধের জন্য তাহার বিরুদ্ধে কলাম (৩) এ বর্ণিত দণ্ড বা অর্থদণ্ড আরোপণীয় হইবে: ধারা অপরাধের বর্ণনা আরোপণীয় দণ্ড (১) (২) (৩) ১০, ২৮ ও ৩৩ কোনো ব্যক্তি যদি ধারা ১০, ২৮ ও ৩৩ এর বিধান লঙ্ঘন করেন সর্বোচ্চ ১ (এক) বৎসর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ ১ (এক) লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন এবং একই অপরাধের পুনরাবৃত্তি ঘটাইলে সর্বোচ্চ ২ (দুই) বৎসর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। ১৭,…