৪১। (১) কোনো ব্যক্তি তফসিল ১(ক) এ উল্লিখিত বাঘ বা হাতি শিকার করিতে পারিবে না। (২) কোনো ব্যক্তি ধারা ২৬ এর অধীন পারমিট গ্রহণ না করিয়া তফসিল ১(ক) এ উল্লিখিত কোনো বাঘ বা হাতির ট্রফি, অসম্পূর্ণ ট্রফি, মাংস, দেহের অংশ সংগ্রহ করিতে বা দখলে রাখিতে বা ক্রয় বা বিক্রয় বা পরিবহন করিতে পারিবে না। (৩) কোনো ব্যক্তি তফসিল ১(খ) এ উল্লিখিত বন্যপ্রাণী শিকার করিতে পারিবে না। (৪) কোনো ব্যক্তি তফসিল ১(গ) এ উল্লিখিত বন্যপ্রাণী শিকার করিতে পারিবে না। (৫) কোনো ব্যক্তি ধারা ২৬ এর অধীন পারমিট গ্রহণ না করিয়া তফসিল ১(খ) এবং তফসিল ১(গ) এ উল্লিখিত বন্যপ্রাণীর ট্রফি বা অসম্পূর্ণ ট্রফি, মাংস বা দেহের অংশ সংগ্রহ করিতে বা…