৪০। (১) এই অধ্যাদেশ বা বিধির বিধানাবলির যথাযথ প্রতিপালন নিশ্চিত করিতে এবং এই অধ্যাদেশের অধীন সংঘটিত অপরাধের অভিযোগের তদন্ত করিতে প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন বা তদকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা যেকোনো সময় যেকোনো স্থানে তল্লাশি, আটক বা নমুনা সংগ্রহ, পরীক্ষা-নিরীক্ষা বা কোনো স্থানে প্রবেশ বা পরিদর্শন করিতে পারিবেন। (২) এই ধারার অধীন তল্লাশি, আটক বা পরিদর্শনের ক্ষেত্রে, এই অধ্যাদেশের বিধানাবলির সহিত অসংগতিপূর্ণ না হওয়া সাপেক্ষে, Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) প্রযোজ্য হইবে।