৪। (১) বন্যপ্রাণীর সংরক্ষণ, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করিতে সরকার বন অধিদপ্তরের অধীন বন্যপ্রাণী উইং নামে একটি উইং প্রতিষ্ঠা করিবে। (২) সরকার বন্যপ্রাণীর কল্যাণ ও সুরক্ষায় প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসা কেন্দ্র ও চিকিৎসকের ব্যবস্থা নিশ্চিত করিতে উদ্যোগ গ্রহণ করিবে। (৩) সরকার অনুমোদিত বা অনুসমর্থিত বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন, চুক্তি ও সমঝোতা স্মারকের প্রতিপালন নিশ্চিত করিবে। (৪) সরকার বন অধিদপ্তর কর্তৃক প্রস্তুতকৃত বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করিবে এবং নিরীক্ষক নিয়োগ অনুমোদন করিবে। (৫) সরকার এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণকল্পে প্রয়োজনীয় নির্দেশিকা প্রণয়ন…