৩৮। সহকারী বন সংরক্ষক পদমর্যাদার নিম্নে নহেন এমন কোনো কর্মকর্তা, যিনি নিজে অথবা যাহার অধস্তন বা সহযোগী কোনো কর্মকর্তা ধারা ৩৭ এর অধীন কোনো ব্যক্তিকে গ্রেফতার করিয়াছেন, তিনি, এইরূপ ব্যক্তি কর্তৃক মামলাটি বিচারের এখতিয়ারসম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট যদি এবং যখন প্রয়োজন হয় হাজির হইবার শর্তে মুচলেকা সম্পাদন করিলে, এইরূপ ব্যক্তিকে মুক্তি প্রদান করিতে পারিবেন: তবে শর্ত থাকে যে, যেই ক্ষেত্রে গ্রেফতারকৃত ব্যক্তি এই অধ্যাদেশের অধীন জামিন অযোগ্য কোনো অপরাধ করিয়াছেন বলিয়া সন্দেহ হয়, সেই ক্ষেত্রে এই ধারার কোনো কিছুই প্রযোজ্য হইবে না।