৩৭। (১) অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, আমলযোগ্য অপরাধের সহিত কোনো ব্যক্তি জড়িত আছেন বলিয়া সন্দেহের যুক্তিসঙ্গত কারণ বিদ্যমান থাকিলে ধারা ৩৬ এ বর্ণিত যে কোনো কর্মকর্তা ম্যাজিস্ট্রেট এর আদেশ বা পরোয়ানা ব্যতিরেকে এইরূপ ব্যক্তিকে গ্রেফতার করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) অনুযায়ী গ্রেফতারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট কর্মকর্তা প্রয়োজনীয় বিলম্ব ব্যতিরেকে উক্ত মামলার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট লইয়া যাইবেন বা প্রেরণ করিবেন।