৩৬। (১) এই অধ্যাদেশের অধীন কর্মকর্তা, সাব-ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নহে এমন কোনো পুলিশ কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তা পদমর্যাদার নিম্নে নহে এমন কোনো কাস্টমস কর্মকর্তা, পেটি অফিসার পদমর্যাদার নিম্নে নহে এমন কোনো কোস্ট গার্ড কর্মকর্তা বা হাবিলদার পদমর্যাদার নিম্নে নহে এমন কোনো বর্ডার গার্ড বাংলাদেশ কর্মকর্তা এই অধ্যাদেশের অধীন ব্যবস্থা গ্রহণের নিমিত্ত নিম্নবর্ণিত দ্রব্য বা সামগ্রী জব্দ করিতে পারিবেন, যথা:- (ক) লাইসেন্স এবং পজেশন সার্টিফিকেট ব্যতীত শিকার করা, দখলে রাখা বা ধৃত বন্যপ্রাণী বা উহাদের আবদ্ধ অবস্থায় রাখিবার কারণে প্রজননের মাধ্যমে বংশ বৃদ্ধিপ্রাপ্ত বন্যপ্রাণী; (খ) দুর্ঘটনার…