৩০। কোনো লাইসেন্স বা পজেশন সার্টিফিকেট গ্রহীতা এই অধ্যাদেশ বা বিধি বা লাইসেন্স বা পজেশন সার্টিফিকেট এর কোনো শর্ত ভঙ্গ করিলে প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন বা তদকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা লাইসেন্স বা পজেশন সার্টিফিকেট গ্রহীতাকে যুক্তিসংগত কারণ দর্শানোর সুযোগ প্রদান করিয়া লাইসেন্স এবং পজেশন সার্টিফিকেট স্থগিত বা বাতিল করিতে পারিবে।