২৯। (১) এই অধ্যাদেশের অধীনে প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন বা তদকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে এবং ফি আদায় সাপেক্ষে নিম্নবর্ণিত বিষয়ে লাইসেন্স ও পজেশন সার্টিফিকেট প্রদান করিবে, যথা:- (ক) বন্যপ্রাণীর খামার পরিচালনা, লালন-পালন, বাণিজ্যিক উৎপাদন ও বিক্রয়; (খ) আমদানি ও রপ্তানি; (গ) কোনো রক্ষিত উদ্ভিদের বাণিজ্যিক চাষ, আহরণ, উৎপাদন, আমদানি, রপ্তানি: তবে শর্ত থাকে যে, লালন-পালনযোগ্য বন্যপ্রাণীর জন্য লাইসেন্স বা পজেশন সার্টিফিকেট ইস্যুর পূর্বে নিশ্চিত হইতে হইবে যে, উক্ত বন্যপ্রাণী লালন-পালনের জন্য আবেদনকারীর পর্যাপ্ত আর্থিক ও আনুষঙ্গিক সামর্থ্য ও সুবিধাদি রহিয়াছে এবং…