২৮। (১) নিবন্ধন সনদ ব্যতীত কোনো ব্যক্তি কোনো বন্যপ্রাণীর মাংস, ট্রফি, অসম্পূর্ণ ট্রফি, বন্যপ্রাণীর অংশবিশেষ (ভারমিন ব্যতীত) অথবা তফসিল ৪ এ উল্লিখিত উদ্ভিদ বা উহার অংশ বা উহা হইতে উৎপন্ন দ্রব্য দান, বিক্রয় বা অন্য কোনো প্রকারে অন্য কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করিতে পারিবেন না। (২) প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন বা ক্ষেত্রমত, অতিরিক্ত প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন, যুগ্মপ্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন, উপপ্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন বা বন্যপ্রাণী ওয়ার্ডেন এর পূর্বানুমোদন গ্রহণ করিয়া নিবন্ধন সনদপ্রাপ্ত কোনো ব্যক্তি তাহার দখলে বা নিয়ন্ত্রণে বা তত্ত্বাবধানে রহিয়াছে এমন কোনো বন্যপ্রাণীর অংশ, ট্রফি, অসম্পূর্ণ…