২৭। (১) এই অধ্যাদেশ কার্যকর হইবার ১৮০ (একশত আশি) দিনের মধ্যে প্রত্যেক বন্যপ্রাণী ওয়ার্ডেন তাহার এলাকাধীন কোনো ব্যক্তির নিকট সংগৃহীত ও সংরক্ষিত বন্যপ্রাণীর অংশ, ট্রফি, অসম্পূর্ণ ট্রফি অথবা তফসিল ৪ এ উল্লিখিত কোনো উদ্ভিদ বা উহার অংশ বা উহা হইতে উৎপাদিত দ্রব্য নিবন্ধন করাইবে, যথাযথ নিবন্ধনকরণ চিহ্ন প্রদান করিবে এবং উহার সংখ্যা ও অবস্থান উল্লেখপূর্বক বিস্তারিত বিবরণ প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন এর নিকট প্রতিবেদন আকারে উপস্থাপন করিবে। (২) উপ-ধারা (১) এর অধীন নিবন্ধনকরণ চিহ্ন প্রদানের পর উক্ত কর্মকর্তা বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত বন্যপ্রাণীর অংশ, মাংস, ট্রফি বা ক্ষেত্রমত, উদ্ভিদের আইনানুগ…