২৬। কোনো বন্যপ্রাণী বা বন্যপ্রাণীর দেহাংশ, মাংস, ট্রফি বা অসম্পূর্ণ ট্রফি সংগ্রহ এবং তফসিল ৪ এ উল্লিখিত উদ্ভিদ সংগ্রহ করা, দখলে রাখা অথবা উহা হইতে উৎপাদিত দ্রব্য কোনো বন অথবা দেশের যে কোনো স্থান হইতে পরিবহনের জন্য নিম্নবর্ণিত কারণে প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে এবং ফি আদায় সাপেক্ষে পারমিট প্রদান করিতে পারিবেন, যথা:- (ক) শিক্ষা; (খ) বৈজ্ঞানিক গবেষণা; (গ) বৈজ্ঞানিক ব্যবস্থাপনা; (ঘ) কোনো উদ্ভিদ উদ্যান, সাফারি পার্ক, চিড়িয়াখানা, জাদুঘর, হার্বেরিয়াম অথবা একইরূপ অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য নমুনা সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শন; (ঙ) জীবন রক্ষাকারী ঔষধ তৈরির জন্য উদ্ভিদ বা…