২৪। (১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বন্যপ্রাণীর সুরক্ষা ও সংরক্ষণ নিশ্চিত করিতে কোর জোন, বাফার জোন, করিডোর ও ল্যান্ডস্কেপ জোন চিহ্নিত ও ঘোষণা করিতে পারিবে এবং তদসংক্রান্ত ব্যবস্হাপনা পরিকল্পনা প্রণয়ন এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা আরোপ করিতে পারিবে। (২) কোর জোনে সকল কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকিবে। (৩) বাফার জোন, ল্যান্ডস্কেপ জোন বা করিডোরে অবক্ষয়িত (degraded) বনাঞ্চল ও বন্যপ্রাণীর আবাসস্থল পুনঃপ্রতিষ্ঠার (restoration) উদ্যোগ গ্রহণ করা যাইবে, তবে বনায়নের ক্ষেত্রে স্থানীয় বাস্তুতন্ত্র (ecosystem) ও বন্যপ্রাণীর সুরক্ষা প্রাধান্য পাইবে।