২৩। (১) ল্যান্ডস্কেপ জোনের অন্তর্ভুক্ত নহে এইরূপ কোনো জমি বা জলাভূমির মালিক কোনো ব্যক্তি বা কমিউনিটি কোনো প্রাণী বা উদ্ভিদ এর প্রথাগত অথবা কৃষ্টিগত মূল্যবোধ বা ব্যবহার-সংরক্ষণ এবং উক্ত জমি বা জলাভূমির টেকসই উন্নয়ন ও বন্যপ্রাণী ব্যবস্থাপনার নিমিত্ত কমিউনিটি কনজারভেশন এলাকা হিসাবে ঘোষণার লক্ষ্যে সরকারের নিকট আবেদন করিতে পারিবে। (২) বন অধিদপ্তর কোনো এলাকার বন্যপ্রাণী এবং আবাসস্হল সংরক্ষণের জন্য সরকারের অনুমোদনক্রমে স্হানীয় সম্প্রদায়কে সম্পৃক্ত করিয়া যৌথ ব্যবস্হাপনায় কমিউনিটি কনজারভেশন এলাকা ঘোষণা করিতে পারিবে। (৩) বন অধিদপ্তর কোনো ব্যক্তি বা স্হানীয় জনগোষ্ঠী কর্তৃক বন্যপ্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ…