২০। (১) এই অধ্যাদেশ বা বিধির অধীন দায়িত্ব পালনরত বা অনুমতি প্রাপ্ত কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যতীত অন্য কেহ অভয়ারণ্য বা জাতীয় উদ্যানে প্রবেশ অথবা অবস্থান করিতে পারিবে না। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন বা তদকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা নির্ধারিত পদ্ধতি অনুসরণপূর্বক ও ক্ষেত্রমত, প্রবেশ ফি আদায় সাপেক্ষে নিম্নবর্ণিত উদ্দেশ্যে অভয়ারণ্যে প্রবেশ করিবার অনুমতি প্রদান করিতে পারিবেন, যথা:- (ক) শিক্ষা ও গবেষণা; (খ) বন্যপ্রাণী ও উদ্ভিদ বিষয়ক অনুসন্ধান; (গ) চিত্রধারণ। (৩) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন বা তদকর্তৃক…