২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকিলে, এই অধ্যাদেশে- (১) “অন্যান্য এলাকা ভিত্তিক কার্যকর সংরক্ষণ ব্যবস্থা (OECM-Other Effective Area-based Conservation Measures)” অর্থ রক্ষিত এলাকার বাহিরে ধারা ২৩ এর উপ-ধারা (৪) অনুসারে সরকার কর্তৃক স্বীকৃত (recognized) কোনো এলাকা যাহা একটি সুনির্দিষ্ট পরিচালনা পদ্ধতি ও ব্যবস্থাপনার আওতায় এমনভাবে পরিচালিত হইতেছে এবং যাহা দীর্ঘমেয়াদি স্বস্থানিক (in-situ) জীববৈচিত্র্য সংরক্ষণকে সমৃদ্ধ ও টেকসই করে, বাস্তুতান্ত্রিক প্রক্রিয়া ও সেবা অব্যাহত রাখে এবং স্থানীয়, সাংস্কৃতিক, ধর্মীয়, আর্থ-সামাজিক ও অন্যান্য সামাজিক মূল্যবোধকে অক্ষুণ্ন রাখে; (২) “অভয়ারণ্য”…