১৯। (১) কোনো ব্যক্তি অভয়ারণ্য ও জাতীয় উদ্যানে নিম্নবর্ণিত কার্য করিতে পারিবেন না, যথা:- (ক) অননুমোদিত প্রবেশ; (খ) চাষাবাদ; (গ) কোনো শিল্প কারখানা স্থাপন বা পরিচালনা; (ঘ) আগুন লাগিতে পারে এমন কোনো কাজ; (ঙ) কোনো বন্যপ্রাণী শিকার, বন্যপ্রাণীকে উত্ত্যক্ত করা বা ভয় দেখানো কিংবা কোনো বন্যপ্রাণীর আবাসস্থল বিনষ্ট বা বিনষ্ট হইতে পারে এইরূপ কাজে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য, গোলাবারুদ, অন্য কোনো অস্ত্র বা দ্রব্য বা বিষ প্রয়োগ বা শিকার সংক্রান্ত উপকরণ ব্যবহার; (চ) কোনো বন্যপ্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ; (ছ) বিদেশি (exotic), এলিয়েন (alien) ও আগ্রাসী (invasive) প্রজাতির প্রাণী বা উদ্ভিদ প্রবেশ; (জ) কোনো গৃহপালিত…