১৬। (১) বন অধিদপ্তর, যে কোনো ভূমিতে অবস্থিত প্রাচীন অথবা প্রথাগত, ঐতিহ্যগত, ধর্মীয় বা স্মৃতিস্মারক মূল্য বহনকারী কোনো বৃক্ষ বা বৃক্ষরাজি যাহা বন্যপ্রাণীর আবাসস্হল হিসাবে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহা প্রাচীন বৃক্ষ, ঐতিহ্যবাহী বৃক্ষ, পবিত্র বৃক্ষ বা ক্ষেত্রমত, সরকারের অনুমোদনক্রমে কুঞ্জবন হিসাবে ঘোষণা করিতে পারিবে এবং এইরূপ ঘোষিত বৃক্ষ বা বৃক্ষরাজি প্রথাগত ব্যবহার, সাংস্কৃতিক অনুশাসন সাপেক্ষে সংরক্ষণ করিবে। (২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে বন অধিদপ্তর প্রয়োজনীয় নির্দেশিকা প্রণয়ন করিতে পারিবে।