১৫। তফসিল ৪ এর উদ্ভিদসমূহ রক্ষিত উদ্ভিদ হিসাবে বিবেচিত এবং সংরক্ষিত হইবে। তফসিল ৪ এ উল্লিখিত রক্ষিত উদ্ভিদসমূহ পুনরুদ্ধারে (restoration), উহাদের সংখ্যা বৃদ্ধিতে এবং ঝুঁকি হ্রাসে বন অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করিবে।