১৩। বন্যপ্রাণী সংরক্ষণের স্বার্থে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এয়ারগান, ইত্যাদি আমদানি, বিক্রয়, ব্যবহার বা বহনের বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, জাতীয় শুটিং ফেডারেশন কর্তৃক নিবন্ধিত শুটিং ক্লাব, বনাঞ্চল সন্নিহিত এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর নিরাপত্তার প্রয়োজন উক্তরূপ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকিবে।