৯। (১) ট্রাস্টি বোর্ড ’বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার’ নামে এক বা একাধিক জাতীয় পুরস্কার প্রবর্তন করিতে পারিবে। (২) ট্রাস্টি বোর্ড প্রতি বৎসর পুরস্কারের ব্যবস্থা করিবে। (৩) ট্রাস্টি বোর্ড যেইরূপ উপযুক্ত বলিয়া বিবেচনা করিবে সময়ে সময়ে, প্রতি বৎসর সেইরূপ পুরস্কারের জন্য নগদ অর্থের পরিমাণ নির্ধারণ করিতে পারিবে। (৪) পুরস্কারের জন্য ব্যয়িত অর্থ তহবিল হইতে পরিশোধ করা হইবে। (৫) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে বিশেষ অবদানের জন্য কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সমবায় সমিতিকে, উপ-ধারা (১) এ বর্ণিত পুরস্কার প্রদান করা যাইবে, যথা :- (ক) কৃষিতে উচ্চ উৎপাদনশীলতা অর্জন অথবা গবেষণা বা উদ্ভাবন;…