৭। ট্রাস্টি বোর্ডের ক্ষমতা ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (ক) ট্রাস্টের কার্যক্রম সার্বিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ; (খ) পুরস্কার মঞ্জুরির লক্ষ্যে প্রয়োজনীয় সকল কার্য সম্পাদন; (গ) ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণকল্পে কার্যক্রম গ্রহণের জন্য বার্ষিক কর্ম পরিকল্পনা প্রণয়ন, অর্থায়ন এবং প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম গ্রহণ; (ঘ) তহবিলে অর্থ প্রাপ্তির উদ্যোগ গ্রহণ, ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ; (ঙ) প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা সংশ্লিষ্ট ব্যয় মঞ্জুরি প্রদান; (চ) তহবিলের অর্থ সরকারের অনুমোদনক্রমে সরকারি সিকিউরিটিজ বা কোন লাভজনক প্রতিষ্ঠান বা অনুরূপ কোন ক্ষেত্রে বিনিয়োগের…