২। সংজ্ঞা।― বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে,- (১) ’’কৃষি’’ অর্থে শস্য উৎপাদন, শাক-সবজী ও ফলমূল ও বিভিন্ন ধরনের ফুল চাষ, দুগ্ধ খামার স্থাপন ও প্রতিপালন, গবাদি পশু ও হাঁস-মুরগী পালন, মৎস্য চাষ বা বনায়ন অন্তর্ভুক্ত হইবে; (২)’’চেয়ারম্যান’’ অর্থ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান; (৩)’’ট্রাস্ট’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট; (৪)’’ট্রাস্টি বোর্ড’’ অর্থ ধারা ৬ এর অধীন গঠিত ট্রাস্টি বোর্ড; (৫)’’তহবিল’’ অর্থ ধারা ১০ এর অধীন গঠিত বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট তহবিল; (৬)’’পুরস্কার’’ অর্থ ধারা ৯ এ উল্লিখিত বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার;…