১৮। (১) এই আইন কার্যকর হইবার সাথে সাথে Bangabandhu National Agriculture Award Fund Ordinance, 1976 (Ordinance No. LXXXVII of 1976), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, রহিত হইবে। (২) উক্ত Ordinance রহিত হইবার সঙ্গে সঙ্গে- (ক) উহার অধীন প্রতিষ্ঠিত National Agriculture Award Fund, অতঃপর বিলুপ্ত Fund বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; এবং (খ) বিলুপ্ত Fund এর সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধাদি, তহবিল, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং সিকিউরিটি (স্থায়ী আমানত) এবং উক্ত সম্পত্তিতে বিলুপ্ত Fund এর যাবতীয় অধিকার ও স্বার্থ, সকল হিসাব বহি, রেজিস্টার, রেকর্ডপত্র এবং এতদ্সংক্রান্ত সকল দলিল-দস্তাবেজ…