১৩।(১) ট্রাস্ট, যথাযথভাবে উহার হিসাবরক্ষণ এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে। (২) ট্রাস্টের হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে Bangladesh Chartered Accountants Order, 1973 (President’s Order No. 2 of 1973) এর Article 2()(b) এ সংজ্ঞায়িত ’chartered accountant’ দ্বারা ট্রাস্টের হিসাব নিরীক্ষা করা যাইবে এবং এতদুদ্দেশ্যে ট্রাস্ট এক বা একাধিক ’chartered accountant’ নিয়োগ করিতে পারিবে এবং এইরূপ নিয়োগকৃত ’chartered accountant’ ট্রাস্টি বোর্ড কর্তৃক নির্ধারিত হারে পারিশ্রমিক প্রাপ্য হইবেন। (৩) ট্রাস্টের হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে উপ-ধারা (২) এর অধীন নিয়োগকৃত chartered accountant’ ট্রাস্টের সকল রেকর্ড,…