১০।(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে ’বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট তহবিল’ নামে ট্রাস্টের একটি তহবিল থাকিবে। (২) নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ দ্বারা তহবিল গঠিত হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান বা মঞ্জুরি; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোনো বিদেশি সরকার, সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান; (গ) স্থানীয় কর্তৃপক্ষ, সংবিধিবদ্ধ সংস্থা অথবা অনুরূপ সংস্থা কর্তৃক প্রদত্ত মঞ্জুরি; (ঘ) সরকারের পূর্বানুমোদনক্রমে ব্যক্তি বা সমিতি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান; বা (ঙ) তহবিলের অর্থ বিনিয়োগ হইতে অর্জিত মুনাফা। (৩) ট্রাস্টের তহবিল যে কোন তফসিলি ব্যাংকে জমা রাখিতে…