ধারাঃ ৬। যদি কেউ স্থান, অর্থ, পরামর্শ অথবা বিষ্ফোরক দ্রব্যাদির সরবরাহ করে অত্র আইনে বর্ণিত কোন অপরাধ করতে সাহায্য করে তাহলে উক্ত অপরাধের জন্য যে শাস্তির বিধান রয়েছে তার সেরূপ শাস্তি হবে। বিষ্ফোরক দ্রব্য আইন ১৯০৮ এর অধীনে অপরাধসমূহ বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর তফসিলভুক্ত অপরাধ বিধায় উপরোক্ত অপরাধসমূহ বিশেষ ট্রাইব্যুনাল কর্তৃক বিচার্য হবে।