ধারাঃ ৫। যদি কেহ বিষ্ফোরক দ্রব্য প্রস্তুত করে বা জ্ঞাতসারে দখলে বা নিয়ন্ত্রনে রাখে যার দ্বারা সন্দেহের উদ্রেক হয় যে, উক্ত বিষ্ফোরক দ্রব্য বে-আইনী ভাবে ব্যবহৃত হবে অথবা এরূপ বিষ্ফোরক দ্রব্য রাখার কোন বৈধ কারন নেই তাহলে অনুরূপ কার্যের বৈধ উদ্দেশ্য প্রমাণ করতে না পারলে সে ব্যক্তি অনধিক ১৪ (চৌদ্দ) বৎসর কিন্তু অন্যূন ২ (দুই) বৎসর পর্যন্ত কারাদন্ডে দন্ডনীয় হবে এবং এর সাথে জরিমানাও যুক্ত হতে পারে।