ধারাঃ ৪। যদি কেউ বে-আইনী বা বিদ্বেষপূর্ণ ভাবে- ক) কোন বিষ্ফোরক দ্রব্যের দ্বারা বাংলাদেশে বিষ্ফোরন ঘটানোর উদ্দেশ্যে এমন কার্য করে বা ঘটানোর উদ্দেশ্যে ষড়যন্ত্র করে যার ফলে জীবন বিপন্ন হতে পারে অথবা ব্যক্তি বা সম্পত্তির ক্ষতি হতে পারে, অথবা (খ) বাংলাদেশে জীবন বিপন্ন করার উদ্দেশ্যে বা ব্যক্তি অথবা সম্পত্তির গুরুতর ক্ষতি সাধনের উদ্দেশ্যে অথবা অন্য কোন বিষ্ফোরক দ্রব্য তৈরি করে বা দখলে রাখে বা নিয়ন্ত্রন করে এবং উহার ফলে কোন বিষ্ফোরন ঘটুক বা না ঘটুক এবং কোন ব্যক্তি বা সম্পত্তির ক্ষতি হউক বা নাই হউক, সে ব্যক্তি অনধিক ২০ (বিশ) বৎসর কিন্তু অন্যূন ৩ (তিন) বৎসর পর্যন্ত কারাদন্ডে দন্ডনীয় হবেন।