ধারাঃ ৩-ক। আপাতত বলবৎ কোন আইনের অধীনে শাস্তিযোগ্য কোন অপরাধ করার উদ্দেশ্যে বা উক্ত অপরাধ করার জন্য অন্যকে সমর্থ করার উদ্দেশ্যে কোন ব্যক্তি যদি কোন বিষ্ফোরক দ্রব্যের দ্বারা বিষ্ফোরণ ঘটায় এবং উহার ফলে প্রকৃতপক্ষে কোন অপরাধ সংঘটিত হউক বা না হউক, তাহলে সে ব্যক্তি সর্বোচ্চ ৭ (সাত) বৎসর পর্যন্ত কিন্তু অন্যূন ৩ (তিন) বৎসর পর্যন্ত কারাদন্ডে দন্ডনীয় হবে এবং এর সাথে জরিমানাও যুক্ত হতে পারে।